হোম > সারা দেশ > ঢাকা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

উপজেলা প্রতিনিধি, কাল‌কি‌নি (মাদারীপুর)

ছবি: আমার দেশ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘আমাদের এই অঞ্চলের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, বিএনপি সরকার ও আমরা নদীভাঙন রোধে সোচ্চার আছি, আমরা ভাঙনকবলিত মানুষের পাশে আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব জায়গায় ইমারজেন্সি জিওব্যাগ ফেলে নদীভাঙন রোধ করতে পারি।’

শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকা দিয়ে বয়ে চলা আড়িয়ালখাঁ নদীর ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন, ‘আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করে এই ইউনিয়নের নদীভাঙন রোধ করে আপনাদের কীভাবে রক্ষা করা যায়। বর্তমান সরকার নদী, খাল এবং নদীপারের মানুষদের নিয়ে আমাদের যতগুলো নির্বাচনি আসন আছে, ম্যাক্সিমাম এমপি মহাদয়েরা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সোচ্চার আপনাদের ভালো রাখার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

এমএইচ

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা