হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীবাড়িতে বাসচাপায় প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষার্থীর

উপজেলা প্রতিনিধি, টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় ছয় বছরের মাদ্রাসা শিক্ষার্থী আরবী ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরবী ইসলাম স্থানীয় বেতকা আদর্শ মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাদ্রাসা শেষে সিরাজদিখান–মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়ক হয়ে বাড়ি ফেরার সময় ঢাকা মেট্রো-১৫-০৫৬৫ নম্বরের একটি বেপরোয়া বাস আরবীকে চাপা দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। শিশুর মৃত্যুর খবরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুনরায় ক্ষুব্ধ জনতা বাসটিকে রাস্তার পাশের খাদে ফেলে দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার পর আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক