হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এই শোকজ নোটিশ প্রদান করা হয়। নোটিশটি প্রদান করেন মোহাম্মদ রুহুল আমিন, সিভিল জজ, ফরিদপুর এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জাতীয় সংসদীয় আসন-২১৪-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

নোটিশে উল্লেখ করা হয়, মাওলানা সরোয়ার হোসেন নির্বাচনি প্রচারণাকালে অনুমোদনহীনভাবে নির্দিষ্ট বিধি লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করেছেন। তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই শোকজ নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর