হোম > সারা দেশ > ঢাকা

আলফাডাঙ্গায় ছেলের হাতে মা খুন

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

আমার দেশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামের হাফিজার শেখের স্ত্রী ফুলজান বেগম (৬০) ঈদের দিন তার নিজ সন্তান হোসেন শেখের (২৫) হাতে নির্মমভাবে খুন হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফুলজান বেগম তার ছেলে হোসেন শেখের ঘরের সামনে ফুলগাছের চারা রোপণ করতে যান। এ নিয়ে মা-ছেলের বাগ্‌বিতণ্ডা হয়। কথাকাটাকাটির একপর্যায়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় আঘাত করেন । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, হোসেন শেখ শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাকী জীবনযাপন করে মানুষিক হতাশাগ্রস্ত ছিলেন।

আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএইচ

নারায়ণগঞ্জে কারাগারে বন্দীদের ঈদ উদযাপন

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

নতুন পোশাক কিনে ফেরার পথে মা-ছেলের মৃত্যু

শরীয়তপুরে তীব্র ঝড়ে ৪ তলা ভবনের দেয়াল ধস, আহত ৪

ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত

ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মালিককে হত্যা, আটক ২

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু