হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর পলাশে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ঢাকা মহানগরের দক্ষিণখান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।

ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গত ১৫ জুন পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেন। এরমধ্যে এক পক্ষের মামলার প্রধান আসামি ছিলেন ফজলুল কবির জুয়েল। আর মামলাটি করে সিয়াম নামে এক ব্যক্তি। এই মামরায় অজ্ঞাত আরও ৮/৯জন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে পলাশ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। তাকে জেলা গোয়েন্দা শাখায় হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর