হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গা ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যানবাহন চলাচল

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ভোয়া পাতিলাপাড়া সড়কে অবস্থিত ভোয়া সেতুটির মঝখানে দীর্ঘদিন ধরেই ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেতুটির দুই পাশের রেলিং ভেঙে গেছে। প্রতিদিন এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ ও বিভিন্ন ছোট ছোট যানবাহন।

সাবেক ইউপি সদস্য মো. তারা মিয়া বলেন, সেতুটির মাঝখানে ভেঙে পড়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই ছোট গড়ি চলাচল করতেছে ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

পাতিলাপাড়া মসজিদের ইমাম মওলানা আব্দুল কাশেম বলেন, কয়েক মাস যাবত সেতুটি ভাঙা অবস্থায় রয়েছে। তাই দুর্ঘটনার এড়াতে সেতুর উপর কাঠের গুড়ি ফেলে রাখা হয়েছে। এখন এই সেতু উপর দিয়ে বড় কোন গাড়ি চলাচল করতে পারছে না ফলে পণ্য পরিবহনে বড় ট্রাক, চিকিৎসা সেবা অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এলাকাবাসীর দাবি, অতি দ্রুত ভোয়া সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণ করে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরুদ জানান।

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন, ওই সেতুর কাজের এস্টিমেট করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলেই কাজ শুরু করা হবে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল