হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর ফলে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলালের মেয়ে।

শ্রমিকদের অভিযোগ, রোববার রাতে ডিউটির সময় রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। কিছুক্ষণ পর তিনি কারখানার ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার সকালে সহকর্মীদের কাছে রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দ্রুত মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা বলেন, গত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লারিজ ফ্যাশনসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার জেরে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাজ করছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর