হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার, চার নারীসহ আটক ৭

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের রবিদাসপাড়া থেকে প্রায় ৫০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। ৮ আগস্ট শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা এসব মদ উদ্ধার করা হয়।

থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন নারী এবং অন্তর রবিদাস, জীদ রবিদাস ও মঙ্গল রবিদাসসহ ৩ জন পুরুষকে আটক করেছে। কয়েক ঘণ্টার এই টানা অভিযানে মাটির নিচে পুঁতে রাখা বিভিন্ন ড্রাম ও পাত্র থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নাছির আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সফল অভিযান পরিচালনা করে। উদ্ধার করা মদের বিষয়ে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত ৪ জন নারী ও ৩ জন পুরুষকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় তাদের সম্পৃক্ততা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর