হোম > সারা দেশ > ঢাকা

ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক হাসপাতালের স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অচিরেই দেশের সব হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, ইউএনও রুপম দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রী জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান ও রান্না সম্পর্কে জানতে চান। এছাড়া হাসপাতালের রোগীদের জন্য খাবার তৈরির রান্নাঘর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘রুট লেভেলে ডাক্তার ও রোগীর বিহেভিয়ারটা কেমন তা দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি। আনপ্রস্তুত অবস্থায় রিয়েল সিচুয়েশনটা কী তা দেখার চেষ্টা করছি। সেবার মান কীভাবে আরো বাড়ানো যায় এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সে জন্য সরকারের পাশপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।

মন্ত্রী আরো বলেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের ভেকসিন প্রদান করা হয়েছে। যেসব শিশু ভেকসিন পায়নি, তাদেরও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

জেডএম

কোরবানির গরু চুরি করতে গিয়ে যুবক আটক

টঙ্গীতে সেফটি ট্যাংকি বিস্ফোরণে কিশোরের মৃত্যু

পাটুরিয়া-দৌলতদিয়ায় এক ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ভ্যানচালককে মারধরের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সোনারগাঁয়ে বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

পোশাকশ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপি নেতার হুমকি

মানিকগঞ্জে বাস খাদে পড়ে আহত ৫০

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বোয়ালমারীতে বুধবার ৯ গ্রামে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা