হোম > সারা দেশ > ঢাকা

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ আহত ১২

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়ের অংশে কাভার্ডভ্যানের সাথে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানচালক শামীম আহমেদ নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সংলগ্ন এলাকার ঢাকা ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের ১২ যাত্রী আহত হন।

শিবচর হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী বাসের সাথে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের বিভাজকে উঠে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাসের কমপক্ষে ১২ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, 'বাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।'

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী