হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় মকিম সরদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মকিম সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ ফকিরপাড়ার মৃত দিরাজ সরদারের ছেলে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে আরব আলী সরদার জানান, বাবা সকালে খাবার খেয়ে ক্ষেত থেকে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন