মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নদীতে অজ্ঞাত তরুণীর লাশ দেখেন স্থানীয় এক ব্যক্তি। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নদীর পাড়ে ভিড় জমায়। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে নৌ পুলিশ লাশ উদ্ধার করে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পাওয়ার পর সকাল ১০টার দিকে আমরা লাশ উদ্ধার করেছি। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তকরণসহ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
জেডএম