হোম > সারা দেশ > ঢাকা

সন্তোষে ভাসানীর হাতে গড়া প্রতিষ্ঠানগুলো বিলুপ্তির পথে

মহব্বত হোসেন, টাঙ্গাইল

মওলানা ভাসানীর হাতে গড়া একটি প্রতিষ্ঠান । ইনসেটে গণচীনের মাও সেতুংয়ের উপহার দেওয়া ট্রাক্টর। ছবি: আমার দেশ

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠা করেছিলেন বহু শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। টাঙ্গাইলের সন্তোষেই তিনি অন্তত ৩৩টি প্রতিষ্ঠান গড়ে তুলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অযত্ব অবহেলা আর পৃষ্ঠপোষকতার অভাবে বেশিরভাগ প্রতিষ্ঠানই বিলুপ্তির পথে। হারিয়ে যাচ্ছে ভাসানীর স্মৃতিচিহ্নগুলো।

মওলানা ভাসানীর জীবনের অর্জন আর উপলব্ধি ছিল আদর্শিক মানুষ তৈরি করা। সত্যিকারের ইসলামিক দর্শন সামনে আনার উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দর্শন ও কাঠামো বই আকারে করেও গিয়েছেন। ভাসানীর দৌহিদ্র ও ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, এটি মূলত উনার জীবনের সর্বশেষ ইচ্ছা ছিল। তিনি বিশ্বাস করতেন একদিন কেউ না কেউ সন্তোষে ইসলামের ঝান্ডাকে তুলে ধরবেন এবং সন্তোষ থেকেই ওনার আদর্শিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম সারাদেশ ও বিশ্বব্যাপী প্রচারিত হবে।

জানা গেছে, ১৯৬৭ সালে মহাচীনের নেতা মাও সেতুং ভাসানীকে উপঢৌকন হিসেবে একটি ট্রাকটর উপহার দেন। অর্ধশত বছর এটি অবহেলিত থাকার পর সম্প্রতি তা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। পাশেই যাদুঘর নামে পরিচিত ছোট দুটি কক্ষে ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কিছু আলোক চিত্র ছাড়া তেমন কিছুই নেই।

ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের অবস্থাও বেহাল। একটি ভবনের ছয়টি কক্ষের মধ্যে চারটিই এখন পরিত্যক্ত। ঝুঁকির মধ্যে দিন পার করছে শিক্ষার্থীরা।

এছাড়া সন্তোষে একটি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ঐতিহাসিক দরবাল হল, জামে মসজিদ ও মুসাফির খানা, পশু হাসপাতাল, কৃষি ও মৎস্য খামার, তাঁত শিল্প, মাতৃসদন কেন্দ্র, ভোগ্য পণ্য সরবরাহ সমিতি ও বহুমুখী কেন্দ্রীয় সমিতির মতে বহু প্রতিষ্ঠান গড়ে তোলেন।

ভাসানীর প্রতিষ্ঠিত ঐতিহাসিক দরবার হলের অবস্থা নাজুক হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের সময় ভাসানীর এ দরবার হল ছিল মুক্তিকামী নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনস্থল। সর্বদলীয় সম্মেলনসহ উল্লেখযোগ্য মুহূর্তগুলোর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি। দরবার হলে টিনের ছাদ চুঁইয়ে পানি পড়ে। কাঠের স্তম্ভগুলো পঁচে যাচ্ছে।

এদিকে অনেক আগেই বন্ধ হয়ে গেছে পীর শাহজামান, রাবেয়া বসরী ও শাহ এনায়েতউল্লাহ হোস্টেলের কার্যক্রম। বিলুপ্ত হয়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সূচিশিল্প স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। অস্বিত্ব নেই সৈয়দ হোসেইন আহমদ মাদানি গ্রন্থাগার, ড. মীর ফখরুজ্জামান পাঠাগার, নার্সারি বাগান এবং ভাসানীর নিজস্ব পত্রিকা ‘হক-কথা’র ছাপাখানা। ভাসানীর নিজ হাতে রোপণ করা গাছগুলো রাস্তা প্রশস্তকরণসহ নানা অজুহাতে কেটে ফেলা হয়েছে। ঐতিহাসিক মুসাফিরখানার টিনশেড ঘর ধসে পড়েছে। নার্সারি কিন্ডারগার্টেন স্কুল ভবনটিও ধ্বংসের মুখে।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি ও পরিষদের সভাপতি আজাদ খান ভাসানী জানান, সন্তোষে প্রতিষ্ঠিত ২৫টি শিক্ষা ও অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ১২টি বন্ধ হয়ে গেছে। ইতিহাস ও ঐতিহ্যের সোনালী অধ্যায় হারিয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ রয়েছে ভাসানী পরিবারের মাঝে।

১৯৯৯ সালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সন্তোষে। আর এ ক্যাম্পাসেই রয়েছে ভাসানীর গড়া প্রতিষ্ঠানগুলো। বিশ্ববিদ্যালয়ের পরিধি দিন দিন বেড়ে যাওয়ার কারণে এসব প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে বিশ্ববিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্র্থী ছাড়াও ভাসানী অনুসারীদের মাঝে।

বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী সাকিব আল হাসান জানান, মাওলানা ভাসানীর বিভিন্ন স্মৃতি সংরক্ষণ ও চর্চার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মওলানা ভাসানী রিসার্চ সেন্টার পরিচালনা করে আসছে। এখানে ভাসানীর নানা স্মৃতি বিজারিত ছবি, ডকুমেন্ট, বই সংরক্ষণ করে। ভাসানী সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী স্টাডিজ নামে একটা দুই ক্রেডিটের কোর্স চালু করেছে যা সব শিক্ষার্থীর জন্য বাধতামূলক।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছেন মওলানা ভাসানীর আদর্শ ও দর্শনের উপর ভিত্তি করেই আমাদের পথচলা। সে কারণে স্মৃতিধন্য এই প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাসানীর ব্যবহার্য জিনিসপত্র রক্ষিত ভাসানী রিসার্চ সেন্টারটি সংস্কার করা হয়েছে।

গোপালগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে বাবু বিশ্বাস নিহত

নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

অবরোধমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

কালকিনি মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ

পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও