হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁ হাসপাতালে এমপির ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ সরকারি হাসপাতালে ৬০০ ডোজ জলাতঙ্ক রোগের ভ্যাকসিন উপহার দিয়েছেন। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ও দরিদ্র রোগীদের কষ্ট লাঘবেই তিনি এ উদ্যোগ নেন।

এ সময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহাম্মেদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় এমপি মান্নান বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। ভ্যাকসিনের অভাবে কোনো রোগীর যেন জীবন সংকটাপন্ন না হয়, সেটাই আমাদের লক্ষ্য।

এমএইচ

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল