হোম > সারা দেশ > ঢাকা

জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ সালাউদ্দিন আইউবীর

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

সহকারী রিটার্নিং কর্মকর্তা, ইউএনও ডা. তামান্না তাসনীম’র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন আইউবী।

গাজীপুর- ৪ (কাপাসিয়া) আসনে জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সালাউদ্দিন আইউবী। বুধবার সকাল সাড়ে দশটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলম প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আইউবী

মনোনয়নপত্র সংগ্রহের পর সালাউদ্দিন আইউবী বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি মেনে নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাপাসিয়ায় যে কয়জন প্রার্থী আছে তাদের মধ্যে আমরাই সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্ভুল ও যথাযথ ভাবে মনোনয়নপত্র পূরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দিবো। ইতিপূর্বে প্রচার প্রচারণা সংক্রান্ত যতো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছিল, ইতিমধ্যে সবগুলোই সরিয়ে নেয়া হয়েছে। ইতিপূর্বে আমাদের অনেক তোরণ, ফেস্টুন, ব্যানার প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত করেছে তারপরও আমরা সবক্ষেত্রে সহনশীল পর্যায়ে আছি। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে সবাই যেন ধৈর্য ধারণ করে এবং সহনশীল থেকে প্রার্থীর পক্ষে কাজ করেন।

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়