হোম > সারা দেশ > ঢাকা

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আহত। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেএমইএ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের যিনি নির্বাচন করবেন না বলেছেন এটা বোধহয় তার ব্যক্তিগত কারণে। তিনি কেন নির্বাচন করবেন না এটা তার ব্যাপার। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।

তিনি আরো বলেন, আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। জেলা পুলিশ ও শিল্প পুলিশকে এই ভ্যান হস্তান্তরের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কার্যক্রম। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও শিল্পাঞ্চলে শৃঙ্খলা রক্ষায় শিল্প পুলিশ ও জেলা পুলিশের কাজ গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারায়ণগঞ্জের মত ঘনবসতিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পুলিশের ভূমিকা অপরিহার্য। এই পুলিশ ভ্যান হস্তান্তর সেই কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নিরাপদ শিল্পাঞ্চল, চিকিৎসা ও আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প মালিকদের সাথে প্রশাসনের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত জরুরি। বিকেএমইএ এর আজকের এই উদ্যোগের মাধ্যমে এই সম্পর্ক আরো এগিয়ে নিতে সহায়ক হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যক্রম আমাদের পুলিশের কার্যক্রম আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আমি এই কার্যক্রমের জন্য বিকেএমইএ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন