হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

পূর্বশত্রুতার জের ধরে গত রোববার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, হত্যার শিকার লিটন সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। গত রোববার রাতে নিহত লিটন উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা লিটনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর আব্দুর রউফ সাংবাদিকদের জানান, ‘আমার মেয়ের জামাইকে কারা হত্যা করেছে আমার জানা নেই। আমাদের ধারণা, তার সঙ্গে কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল আর তারাই এ কাজ করে থাকতে পারে।’

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী যানবাহনের চাপ

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মাদারীপুরে ইসলামিক রিলিফের কোরবানির মাংস পে‌লো ১৪০০ পরিবার

ভাঙ্গায় বৃষ্টি উপেক্ষা করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

আমরা যেন আর বেকার তৈরি না করি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

শিবচরের পদ্মাপাড়ে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আ.লীগ নেতার মাংস বিতরণ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল স্বাভাবিক