হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন বাসচালক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন বাসের চালক। আটক ছিনতাইকারীরা হলেন আল-আমিন ও বিজয়। মঙ্গলবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক বিজয় সোনারগাঁ থানার মাঝের চর এলাকার শাহজাহানের ছেলে এবং আল-আমিন বরিশালের আবুল হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, নিউ তিশা পরিবহনের একটি বাস ভোরে সাইনবোর্ড মোড়ে এসে থামে। এ সময় তিন ছিনতাইকারী বাসে উঠে ছিনতাইয়ের চেষ্টা করে। বাসচালক কৌশলে ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে বাসসহ শিবু মার্কেট এলাকায় চলে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক