হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হওয়ার একদিন পর সান্ত্বনা (৭) নামে এক শিশুর লাশ ধনু নদী থেকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার দ্বিতীয় কন্যা।

জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সান্ত্বনা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সন্ধ্যায় নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধনু নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি সান্ত্বনার বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সান্ত্বনা একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান স্কুলের নিয়মিত শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুটির বাবা মো. শাহজাহান মিয়া (৫০) দাবি করেন, তার মেয়ে সাঁতার জানত। তার অভিযোগ, এ ঘটনার সঙ্গে তার আপন ছোট ভাইয়ের পরিবারের সদস্যদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে অভিযোগের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সান্ত্বনার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আট দিন পর রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটিত

হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

শতবর্ষী পুকুর ভরাটে জলাবদ্ধতা: হাঁটুপানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা