হোম > সারা দেশ > ঢাকা

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জন শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে নামাজ আদায়ে অংশগ্রহণ ও উৎসাহ প্রদর্শনের জন্য আরও ২৯ জন শিশু-কিশোরকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন আয়োজকরা।

ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে নামাজ ও মসজিদমুখী করতে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ গ্রহণ করে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম।

এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী, জুনায়েদ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্মকে মসজিদ ও নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন ছড়িয়ে পড়লে তরুণ প্রজন্ম সুশৃঙ্খল, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

এ ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিতে পেরে শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও আয়োজনটির প্রশংসা করে ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি

মুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক

মধুপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

আরিচাঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর ও বাড়িতে আগুন