হোম > সারা দেশ > ঢাকা

জুলহাসের প্লেনে উঠার স্বপ্নপূরণ করলেন বিমান বাহিনীর পাইলট

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মাত্র দেড় লাখ টাকায় দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস মোল্লা। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম যে অসম্ভবকে সম্ভব করতে পারে, তার বাস্তব উদাহরণ এই তরুণ। নিজের হাতে তৈরি প্লেনে চড়ে আকাশে উড়েছেন তিনি। এ যেন বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনের নতুন দিগন্ত।

জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর এলাকার জলিল মোল্লার ছেলে। আর এই খবর শুনেই জুলহাসের প্লেনে উঠার স্বপ্নপূরণ করলেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট আবু আব্দুল্লাহ ফারুক। সেই সাথে জুলহাসের মা, ভাই এবং জুলহাসকে হেলিকপ্টার ফ্লাইং করেন পাইলট আবু আব্দুল্লাহ ফারুক।

রোববার (৯ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ চরে প্রায় আধাঘণ্টাব্যাপী জুলহাসের পরিবার নিয়ে হেলিকপ্টার ফ্লাইং করেন পাইলট আবু আব্দুল্লাহ ফারুক।

এ সময় জুলহাসের ইচ্ছাকে এগিয়ে নিতে আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যোষ্ঠ পুত্র জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক তোজাসহ অন্যান্যরা।

এদিকে জুলহাসের তৈরি প্লেন দেখতে অবসরপ্রাপ্ত পাইলট আবু আব্দুল্লাহ ফারুক আসার খবর শুনে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি তোজাম্মেল হক তোজাসহ কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে শিবালয়ের জাফরগঞ্জ চর এলাকায়।

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম