হোম > সারা দেশ > ঢাকা

পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

ছবি: আমার দেশ।

পূর্ব শত্রুতার জেরে মুন্সীগঞ্জে গভীর রাতে বসতভিটায় রোপণ করা শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামে শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে দুর্বৃত্তরা একটি বসতভিটার ভেতরে ঢুকে পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলে।

সরেজমিনে দেখা যায়, পশ্চিম সোনারং গ্রামের মৃত সফিউদ্দিন সরদারের ছেলে সোহেল সরদারের (৪১) ভিটে বাড়িতে রোপণ করা গাছের চারা কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি অ্যাকাশিয়া, ১৫টি আম গাছসহ আরো বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে।

ভুক্তভোগী সোহেল সরদার অভিযোগ করে বলেন, একই গ্রামের মৃত মীর মো. ছৈয়ালের ছেলে নেহার ছৈয়াল, মিন্নান ছৈয়াল ও ইকবাল ছৈয়ালের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই তারা রাতের আঁধারে তার গাছগুলো কেটে দিয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো জানান, জমি নিয়ে বিরোধের বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরপরও জায়গাটি দখলের উদ্দেশ্যে তাকে নানা সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল।

এ বিষয়ে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার