হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ জন আহত

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে আটজন আহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী ফাতেমা, শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ ও বাসটির প্রকৃত গতিবেগসহ বিস্তারিত কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ৭-৮ জন সামান্য আহত হয়েছেন। তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর