বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ঘাটাইল শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার ১ জুলাই সকালে টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জন জেত্রা ও সাধারণ সম্পাদক পবিত্র সিমসাং এ কমিটি অনুমোদন করেন।
ঘাটাইল উপজেলার ঘোড়ারটেকি গ্রামের স্বপন চন্দ্র কোচকে আহ্বায়ক ও ধলুয়া রসুলপুর গ্রামের পরিমন বর্মণকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়েছে।
এমএইচ