হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে কে হত্যা করল অন্ধের স্ত্রীকে?

অভিযোগের তীর স্বামীর দিকে

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারীকান্দি এলাকায় রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী আবুল মৃধাকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, নিহত রোকেয়া বেগম অন্ধ ভিক্ষুক স্বামী আবুল হোসেন, তার দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া বুধবার রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে স্বামী আবুল মৃধা নিজেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে । তবে কী কারণে হত্যা করেছেন বা করতে পারেন, তা জানা যায়নি। তবে এই হত্যাকাণ্ড খুবই রহস্যজনক বলে অভিযোগ করেন স্থানীয়রা।

শিবচর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। স্বামী হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। আমরা তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে এসেছি। রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে।’

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই