হোম > সারা দেশ > ঢাকা

দৌলতপুরে বিগত বছরের প্রশ্নে পরীক্ষা

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের দৌলতপুরের একটি কেন্দ্রে বিগত বছরের সিলেবাসের প্রশ্ন দিয়ে পদার্থ বিজ্ঞান বিষয়ের এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার দৌলতপুর সদরের সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের একটি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দৌলতপুর সদরের সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ২০১ নং কক্ষে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীসহ মোট ৪১ জন পরীক্ষার্থী পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষার শুরুতে শিক্ষার্থীদের কাছে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রণীত সিলেবাসের আলোকে তৈরি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় ২৫ মিনিট পর হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বুঝতে পারেন যে তারা পরীক্ষার্থীদের ভুল প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করেছেন।

সূত্র জানায়, এমসিকিউ পরীক্ষার জন্য বরাদ্দ সময় মাত্র ১০ থেকে ১৫ মিনিট বাকি থাকতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছে চলতি বছরের প্রশ্নপত্র সরবরাহ করেন। এরপর পরীক্ষার্থীদের এ ঘটনা বাইরে প্রকাশ না করার জন্য নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

সংশ্লিষ্ট পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে শিক্ষকরা প্রশ্নপত্র বাছাই করে আমাদের দিয়েছেন তারাই এর জন্য দায়ী।

ওই বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্রসচিব প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার সঙ্গে এই প্রতিবেদককে সরাসরি সাক্ষাৎ করার কথা বলেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমাকে জানানো হয়নি। যেহেতু আমি শুনেছি এ ব্যাপারে কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাছ বিক্রেতার স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কাপাসিয়ায় পাঁচ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

কালিয়াকৈরে মাদকসেবী ৬ যুবকের কারাদণ্ড

কটিয়াদীতে বাড়ির দেয়াল ধসে শিশুর মৃত্যু

পুলিশের লুট হওয়া শটগান, কার্তুজসহ যুবক আটক

বাসাইলে উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল

রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু

ডিসির তৎপরতায় রাতেই ময়নাতদন্ত, পরিবারের কাছে ৫ লাশ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ৫