হোম > সারা দেশ > ঢাকা

বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: আব্দুল মঈন খান ‎

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সংসদে বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তাদেরকে কথা বলতে দিতে হবে। সংসদে কিছুটা ডিবেট হবে। পৃথিবীতে তো সকল মানুষ একই ভাষায় কথা বলবে না অথবা একই মত প্রকাশ করবে না। আসলে দেখুন, একদলীয় বাকশালের সাথে গণতন্ত্রের এটাই কিন্তু প্রার্থক্য। আবেগ দিয়ে কথা বললে সেটা হয়তো সংসদের ভাষায় সঠিকভাবে প্রতিফলিত হবে না।

রোববার দুপুরে গাজীপুরে টঙ্গীর গুশুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এম এ মুবিন খান।

গুশুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. এম. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামীম আহমেদ প্রমুখ।

পরে নবাগত ১৩০জন শিক্ষার্থীদের ফুল ও অ্যাপ্রোণ পড়িয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে ড. আব্দুল মঈন খান ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপ করেন।

জেডএম

টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩১ কিশোর

সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার

যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডামুড্যায় গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেয়ে হত্যার বিচার চেয়ে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন বাবা-মা

টঙ্গীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু