হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে অর্ধকোটি টাকা নিয়ে এনজিও উধাও, গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইরে অগ্রণী এজেন্ট লিমিটেড নামে একটি এনজিও প্রতিষ্ঠানের মালিক অগ্রণী ব্যাংকের অনুমোদিত এজেন্ট পরিচয় দিয়ে গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। এতে দুই শতাধিক গ্রাহক পথে বসেছে। এ ঘটনায় গ্রাহকদের হাতে অবরুদ্ধ দুই কর্মচারীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সরেজমিন ঘটনার সত্যতা পাওয়া যায়। উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ডে অবস্থিত অগ্রণী এজেন্ট লিমিটেডের কার্যালয় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, কয়েক মাস আগে প্রতারক চক্রটি জায়গীর বাজারের পূর্ব পাশে অগ্রণী এজেন্ট লিমিটেড নামে প্রতিষ্ঠান খোলে। অল্পশিক্ষিত ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে তারা নিজেদের অগ্রণী ব্যাংকের অনুমোদিত এজেন্ট ব্যাংক হিসেবে পরিচয় দিয়ে সঞ্চয় জমা ও ঋণ নিতে লোকজনকে প্রলোভন দেখায়। এভাবে এলাকার বহু মানুষের সঞ্চিত অর্থ হাতিয়ে নেয় তারা। তাদের ফাঁদে পড়ে অনেকে টাকা সেখানে জমা রাখেন।

স্থানীয়রা গ্রামীণ অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে এই প্রতারক চক্রের কঠোর শাস্তি ও গ্রেপ্তার দাবি করেন।

ভুক্তভোগী মর্জিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি তিন মাসের জন্য ১ লাখ ৭০ হাজার টাকা এখানে রেখেছিলাম। আমি আমার টাকা ফেরত চাই, এই প্রতারকদের কঠিন শাস্তি চাই।”

একই অভিযোগ মো. মাসুদ রানা, আবদুস সামাদ, ইশার আলী, রুবিয়া, আনেছা, সফিজুদ্দি, মাজেদা, দিলরুবা, তাছলিমা, চায়না, রুকসানা, সালেহা, হাবিবা ও আলমগীরসহ অনেকের।

মাঠকর্মী মাহমুদুল হাসান ও জান্নাতুল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অগ্রণী ব্যাংকের বাস্তা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন,“অগ্রণী এজেন্ট লিমিটেডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা অগ্রণী ব্যাংকের কোনো প্রতিষ্ঠান নয়।”

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, এ বিষয়ে অবরুদ্ধ দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রতারণার অভিযোগে ৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই