হোম > সারা দেশ > ঢাকা

জুলাই শহীদ পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার (২৫ মে) কুলিয়ারচর উপজেলার শহীদ ইফতী আব্দুল্লাহ ও শহীদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মশিউর রহমান মহসিন, মাওলানা মেহেদী হাসান, ডা. ইকবাল হোসেন, মো. মিজানুর রহমান, মো. আবু হানিফ, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের সভাপতি শামসুল আলম সেলিম জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিয়মিত জুলাই শহীদ পরিবারের খোঁজখবর রাখা হয়। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

এর অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এবারও জেলার সকল শহীদ পরিবারকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। শনিবার (২৩ মে) থেকে এই ঈদ উপহার দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ঈদের আগেই জেলার ১৯ জন শহীদ পরিবারের সবার কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈদযাত্রায় প্রাণচাঞ্চল্যে মুখর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রায়পুরায় তৃতীয় লিঙ্গের ইয়াসমিন খুন, আহত ১

মানিকগঞ্জে তরল গ্যাসবাহী লরির সঙ্গে সংঘর্ষে পুড়ল বাস

মানিকগঞ্জে মামিকে হত্যার অভিযোগে ভাগ্নে আটক

আলবেনিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদীর যুবকের মৃত্যু

১০ বছর পর বকেয়া ভাড়া পরিশোধ করে নজির গড়লেন আলামিন

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয়