হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়ির দুটি কক্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। শুক্রবার রাতে লাইফ সাপোর্টে থাকা আসমা (৩২) মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। চিকিৎসকরা জানান, আসমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদীর খন্দকার ভিলায় ভাড়াটিয়ার কক্ষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, নানী তাহেরা আক্তার (৫৫), হাসান গাজী (৪০), তার শিশুকন্যা জান্নাত (৪), স্ত্রী সালমা বেগম (৩০), শ্যালিকা আসমা (৩২) ও আসমার কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশা (১৭) মারা গেছেন।

হাসান গাজীর ১১ বছরের মেয়ে মুনতাহা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন