হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাকশ্রমিকদের অবরোধ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার বেলা ১১টায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করলে পুরো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুতুবআইল কাঠেরপুল এলাকার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন ও আজাদ-রিফাত ফাইবার্সের শ্রমিকেরা জড়ো হন। পরে তারা বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এসে সড়ক অবরোধ করেন। এ সময় তারা হাতে লাঠি নিয়ে সড়কের উভয় পাশে অবস্থান নেন। এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো দায় হয়ে গেছে। বর্তমান মজুরিতে ছেলেমেয়ে নিয়ে জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ছাড়া কোনোভাবেই চলা সম্ভব নয়। বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন।

পরিস্থিতি সম্পর্কে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম কাজ করছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর