হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে ইয়াছিন লিখন প্যাদা (১৯) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়াছিন কালকিনির পাঙ্গাসিয়া এলাকার বাসিন্দা বাবুল প্যাদার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন ঢাকার কামরাঙ্গীরচরে একটি চামচ তৈরির কারখানায় কাজ করতেন। ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিন আগে তিনি নানার বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে বন্ধক রাখা নিজের একটি মুঠোফোন ছাড়িয়ে আনতে মায়ের কাছে দুই হাজার টাকা চান ইয়াছিন। মা তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মান-অভিমান হয়। পরে ইয়াছিন নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দেন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এমই

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

জিয়াউর রহমানের আদর্শে দেশ এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী: এমপি বাচ্চু

নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, যুবক নিহত

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পরিদর্শক প্রত্যাহার

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

আলোচিত সানি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীপুরে দিনমজুর হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাত সর্দার গ্রেপ্তার