হোম > সারা দেশ > ঢাকা

কালিহাতীতে দগ্ধ হয়ে দোকান মালিকের মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে আগুনে পুড়ে গফুর আলী (৬০) নামে তেলের দোকান মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে গফুরের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। আগুন ছড়িয়ে পড়লে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে। বের হতে না পেরে গফুর ভাই ভেতরেই মৃত্যুবরণ করেন।

তিনি জানান, আগুন পাশের আরও দুইটি দোকানেও ছড়িয়ে পড়ে। মোট তিনটি দোকানে ৮–১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। খোলা পেট্রোলের দোকানেই আগুনের সূত্রপাত হয়। দোকানে আটকা পড়ে গফুর আলী দগ্ধ হয়ে মারা যান।

তিনি আরো জানান, গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

টঙ্গীতে আধিপত্যের জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ

নিজের সন্তানকে ডোবায় ফেলে হত্যা করলো মাদকাসক্ত বাবা

কালিহাতীতে কী ‘মধু’ বদলির আদেশ মানছে না প্রকৌশলী

নাবিক নয়, বাংলাদেশের পতাকাবাহী একজন এম্বাসেডর : নৌ প্রতিমন্ত্রী

টঙ্গীতে গোলাগুলির ঘটনায় মামলা, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

২৫ কেজির পাঙাশ বিক্রি হলো সাড়ে ৫২ হাজার টাকায়

উৎপাদন খরচও উঠছে না কৃষকের

ইটিপি না থাকায় ২ কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

ভাঙ্গায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত