হোম > সারা দেশ > ঢাকা

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌযান চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। এ পরিস্থিতিতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে নদীতে তীব্র স্রোত ও বড় বড় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌরুটে ছোট-বড় সব ধরনের ফেরি, লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। এতে দুই পাড়ে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা ঘাট এলাকায় অপেক্ষা করছেন।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে রাত সোয়া ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নদীর অবস্থা অনুকূলে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।”

এদিকে আকস্মিকভাবে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। অনেকেই ঘাট এলাকায় আটকা পড়ে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন।

পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যায় মামলা, ফুঁসে উঠেছে এলাকাবাসী

শর্ত ভেঙে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

বেলাবতে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শ্রীপুরের ৩ গ্রাম

ফতুল্লায় ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাভারে বিএনপি নেতার স্মরণে মিলাদ ও দোয়া

সোনারগাঁ হাসপাতালে এমপির ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান