হোম > সারা দেশ > ঢাকা

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৩

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

ছবি: আমার দেশ।

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে নারুয়া হতে ভ্যান যোগে বালিয়াকান্দি বাজারে আসার পথে অবদার মোড় এলাকায় আসামাত্র পিছন থেকে মাহিন্দ্র সজোরে ধাক্কা দেয়। এসময় সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত গনি মন্ডলে ছেলে লুৎফর মন্ডল (৭০) ঘটনা স্থলে মারা যান এবং ৩ জন আহত হন।
আহত ৩ জনকে এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। দুই জনের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন নিশ্চিন্তপুর গ্রামের কিয়ামদ্দিনের ছেলে রুহুল সরদার (৬০), রহিম শেখের ছেলে নাদের শেখ (৭৫), সাদেক আলীর ছেলে আব্দুস সালাম সেখ (৫৫)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় একজনকে মৃত ও ৩ জনকে আহত অবস্থায় আনা হয়। দুই জনকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের