হোম > সারা দেশ > ঢাকা

আগুন লাগিয়ে বিচার কাজ বাধাগ্রস্ত করতে পারবে না: আমানউল্লাহ আমান

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আগুনের ভয় দেখিয়ে তারা ছাত্র-জনতা হত্যার বিচার কাজের বাধা সৃষ্টি করতে চাচ্ছে। দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। তারা সেই সময়ে নির্বাচন বন্ধের পায়তারা করছে। অতএব আগুন লাগিয়ে বিচার কাজ বাধাগ্রস্ত করতে পারবে না। বিচার হবে, গণতন্ত্র বাধাগ্রস্থ করার চেষ্টা বিফলে যাবে। দেশ যখন এগিয়ে চলছে তখন ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তারা সারা দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন লাগিয়ে দিচ্ছে। সাধারণ মানুষকে হত্যা করছে।

রোববার সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের পূর্ব হাটি গ্রামে মরহুম ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের সৃজন ও ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, বিএনপি নেতা আমান উল্ল্যাহ সরকার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাকদ রেজাউল করিম জুয়েল, ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকার, তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস খান প্রমুখ।

খেলায় ট্রাইবেকারে আরএম এন্টারপ্রাইজকে ২-১ গোলে হারিয়ে খান স্পোটিং ক্লাব বিজয় অর্জন করে। খেলার শুরুতে রং বেরংয়ের শতশত বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি। খেলায় বিজয় অর্জনের পর ট্রফি হাতে নিয়ে বিজয়ী দল আনন্দ উল্লাস করে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন