হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে বহিরাগতদের সনাক্ত করতে বাড়ি বাড়ি তল্লাশি

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ছবি: আমার দেশ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে বহিরাগতদের সনাক্ত করে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পৌরসভা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে।

স্থানীয় একাধিক সুত্র জানায়,পোশাক তৈরি কারখানার শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা সহ বিভিন্ন দাবিতে আন্দােলনের নামে সপ্তাহব্যাপী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো নৈরাজ্য সৃষ্টি করেছে। এই নৈরাজ্যের পিছনে শ্রমিক ছাড়াও বহিরাগত দুষ্কৃতকারীরা অংশ নিয়েছে বলে প্রশাসনের কাছে প্রতিয়মান হয়েছে।

উপজেলা প্রশাসনের দাবি শ্রমিক নামধারী এই সব দুষ্কৃতকারীরা কালিয়াকৈরের বিভিন্ন মহল্লার বাসাবাড়িতে ঘাপটি মেরে বসে আছে। সেখান থেকে বেড়িয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করে। এমন অভিযোগের সত্যতা পেয়ে কালিয়াকৈর পৌর সভা বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের অবগতির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

যার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে বহিরাগতদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে প্রশাসন মাঠে নেমেছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালিয়াকৈর পৌরসভার প্রশাসক এএইচ এম ফখরুল হোসাইনের নেতৃত্বে শুরু হওয়া তল্লাশি অভিযানে সহযোগিতায় রয়েছেন পুলিশ, বিজিবি ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান তালুকদার বলেন, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে আমাদের এই উদ্যোগ।বহিরাগতরা এই এলাকায় বসে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম ফখরুল হোসাইন জানান, আমরা পূর্বেই গণবিলুপ্তি প্রকাশের মাধ্যমে সতর্ক করেছি। এখন অভিযান চালিয়ে বহিরাগত কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর