হোম > সারা দেশ > ঢাকা

কুকুরের গোশত বিক্রির অভিযোগে কিশোর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ধনবাড়ীতে জবাইকৃত কুকুরের মাথাসহ বিভিন্ন অংশ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ফজলুল হক ফজু নামে এক গোশত বিক্রেতার পরিত্যক্ত চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের খণ্ডিত মাথাসহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এক কিশোরকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সোমবার (২৯ মার্চ) আসিফ (১৬) নামের ওই কিশোরকে গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশ।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আসিফকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কুকুর জবাই ও গোশত বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসিফ ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। তাকে সোমবার টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকেও একই দিনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধনবাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নামেই ‘ক’ শ্রেণির পৌরসভা, সেবা না পেয়ে ক্ষুব্ধ মুন্সীগঞ্জবাসী

শ্রীপুরে রাতে নিখোঁজ বাবা, সকালে মিলল ঝুলন্ত লাশ

পদ্মার পাড়ে পলিব্যাগে মিলল লাশের খণ্ডিত অংশ

ড্রামে লুকানো স্বামীর লাশ ফ্রিজে রাখতে গিয়ে ধরা পড়ল

রাজৈরে অগ্নিকাণ্ডে গরুসহ ৯টি ঘর পুড়ে ছাই

বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

শ্রীপুরে গ্রাহক সংকটে পাম্প, ধান শুকাচ্ছেন কৃষকরা

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই