হোম > সারা দেশ > ঢাকা

চোরের আস্তানায় ডিবির হানা, ৫ মোটরসাইকেলসহ মাদক জব্দ

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)

ছবি: আমার দেশ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

সোমাবর সকালে পদ্মাসেতুর উওর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মেনহাজুল আলম এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় তার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজীব পাইককে আটক করা হয়।

পুলিশের অভিযানে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লৌহজং উপজেলার গোয়ালি মান্দা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুইটি মোটরসাইকেল, ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কামরান হোসেন, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক অর্জুন দাস, পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর