হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দক্ষিণ কামার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গুণবহা গ্রামের নজরুল শেখের ছেলে ইব্রাহিম শেখ (২২) এবং কালিয়ান্ড গ্রামের ফরিদ শেখের ছেলে লিটন শেখ (২০)। তাদের প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া কালিয়ান্ড গ্রামের নজরুল শেখের ছেলে কাদের শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয় হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাজাপ্রাপ্তদের ভ্রাম্যমাণ আদালত পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এমই

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন

অন্যায় বা অনিয়মের কাছে মাথা নত করা যাবে না: অতিরিক্ত আইজিপি

মুকসুদপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে হেলপার নিহত

ইসলামী ব্যাংক এমডিকে প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৪

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন সন্তানের মা, উদ্ধার তৎপরতা অব্যাহত

বিয়ে বাড়িতে গোস্তের ডিশ চুরির ঘটনায় সংঘর্ষে আহত ১৫

ঢোল-বাঁশি বাজিয়ে বাবাকে শেষ বিদায়, অতঃপর যা ঘটলো