হোম > সারা দেশ > ঢাকা

শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত, লাখো মুসল্লির সমাগম

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জামাতে শরিক হয়েছেন । এবারের ঈদুল ফিতরের জামাতটি ছিল ১৯৯তম জামাত। সকাল ১০টায় জামাত শুরু হয়। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

জামাতের নিরাপত্তায় রয়েছে ১ হাজার ১০০ পুলিশ সদস্য, ৪ প্লাটুন সেনাসদস্য, ৫ প্লাটুন বিজিবি, ৬টি র‌্যাব টিম, ৫ প্লাটুন আনসার এবং ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি ঈদ স্পেশাল ট্রেন দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের জন্য দেওয়া হয়েছে। এবার ঈদের জামাতে প্রায় ৬ লাখ মুসল্লির সমাগম হয়।

শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম ।

এছাড়া ঈদের নামাজ পড়েন ঈদগাহ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর