হোম > সারা দেশ > ঢাকা

সৌদি যুবরাজের জন্মবার্ষিকী উপলক্ষে বাজিতপুরে দোয়ার আয়োজন

আতিকুর রহমান নগরী

সৌদি যুবরাজের জন্মবার্ষিকী উপলক্ষে বাজিতপুরে দোয়ার আয়োজন

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের জন্মবার্ষিকী (৩১ আগস্ট) উপলক্ষে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ইসলামিক কমপ্লেক্সের ছাত্র-শিক্ষক ও ইয়াতিমদের নিয়ে সম্প্রতি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে সহযোগিতা করেছেন মাজেদ হামুদ রেবাহ আল-উমারি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ মোহাম্মদ আব্দুস সোবহান। এতে কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আব্দুস সোবহান বলেন, মোহাম্মদ বিন সালমান তার দূরদর্শিতায় বাস্তব উপযোগী পদক্ষেপের মাধ্যমে অর্থনীতিকে সমৃদ্ধ করতে তেল নির্ভরতার সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে যাচ্ছেন। ভ্রাতৃপ্রতিম বাংলাদেশও তার অনুদান ও সহযোগিতা থেকে বঞ্চিত নয়।

কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, প্রতি বছর ভ্রাতৃপ্রতিম এই দেশের জনগণের জন্য সৌদি আরব থেকে খেজুর, পবিত্র কোরআন ও তার বঙ্গানুবাদ বিতরণ করা হচ্ছে। রমজান মাসে খাদ্য বাস্কেট, ইফতার অনুষ্ঠানসহ বিভিন্নভাবে বাংলাদেশ উপকৃত হচ্ছে। আল্লাহ তা’আলা মোহাম্মদ বিন সালমানের হায়াতে বরকত দান করুন, মুসলিম উম্মাহ এবং হারামাইন শরীফাইনের খেদমতে তাকে কবুল করুক।

আলোচনায় আরো অংশ নেন কমপ্লেক্সের সহকারী পরিচালক শাইখ মো. আতিকুল্লাহ। অনুষ্ঠান শেষে মাজেদ হামুদ রেবাহ আল উমারির সহযোগিতায় আয়োজিত খাবার অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিরা অংশ নেন।

জ্বালানি তেল মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাংস বিক্রির উদ্দেশ্যে জবাই করার প্রস্তুতি, ৯ ঘোড়াসহ আটক ৫

বিএনপিকে নিয়ে বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন এমপি হানজালা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর অপেক্ষায় সারি সারি গাড়ি

শহীদ জিয়াই খাল খনন কর্মসূচি চালু করেন : মঈন খান

নরসিংদীতে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন

নরসিংদীতে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে আগুন

নরসিংদীতে কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১