হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে ওই শিশুর মৃত্যু হয়।

মৃত মো. চাঁদ মিয়া (৩) উপজেলার বনগ্রাম ইউনিয়নে নাগেরগ্রাম গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির পাশে পানি ভর্তি এক গর্তে পড়ে যায় চাঁদ। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ঈশা খাঁন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

জেডএম

পদ্মায় ৫০ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন

হাটবাজার, বালুর মাঠ বাসস্ট্যান্ড সবই পেলেন ক্ষমতাসীনেরা

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট

মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালেন নিষিদ্ধ আ.লীগ নেতা

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সাভারে এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১