হোম > সারা দেশ > ঢাকা

ঝিনাই নদী-কাতলা বিলে অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস

উপজেলা প্রতিনিধি, গোপালপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদী ও বড় কুমুল্লী কাতলা বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তুহিন হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না জাল ও ৩০০ মিটার কারেন্ট জাল, বেহুন্দি জালসহ বিভিন্ন ক্ষতিকর জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন বলেন, "অবৈধ জাল দিয়ে মাছ ধরা হলে দেশের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ে। প্রজনন মৌসুমে এসব জাল নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার