হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালক সহ দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২ টার দিকে ধনবাড়ী পৌর এলাকার নলহরা (নল্যা) গ্রামীণ ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার এসআই বজলুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি ধনবাড়ীর নলহরা (নল্যা) গ্রামীণ ব্যাংক এলাকায় পৌঁছলে অপরদিক ঢাকা থেকে ছেড়ে ছাড়া জামালপুরগামী এক অজ্ঞাত বাসের ধাক্কায় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালকের মৃত্যু হয়। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুত্বর আহত হয়।

খবর পাওয়ামাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের কে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মৃত ঘোষণা করেন। এ-ঘটনায় নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত সিএনজি চালক টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী এলাকার মৃত: মোহাম্মদ আলীর ছেলে আকবর হোসেন (৫৫)। নিহত যাত্রীরা হলেন-জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ এলাকার খোকন হোসেন (৬০) ও বাউসী বাঙ্গালীপাড়ার তোরাপ মুন্সীর ছেলে ফারুক মুন্সী (৫০) তিনি পেশায় নাওগলা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

নিখোঁজ যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চুর বাড়িতে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৩

দুবাইতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

ফরিদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল

কাপাসিয়ায় জলমহালে পানি সংগ্রহ গিয়ে যুবক নিখোঁজ

টঙ্গীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজি, জানেনা নেতৃবৃন্দ

জ্বালানি তেল মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার