হোম > সারা দেশ > ঢাকা

সাভারে জেলিযুক্ত চিংড়ি মাছ ও জাটকা উদ্ধার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে রোববার পোস্ট জেলিযুক্ত চিংড়ি মাছ ও জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি পাইকারি মাছের আড়তে অভিযান চালিয়ে এ সব মাছ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

জানা গেছে, সাভার ও আশুলিয়া এলাকায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন হাট বাজারে প্রতিনিয়ত জেলি যুক্ত পোস্ট চিংড়ি মাছ, জাটকা ইলিশসহ নানা ধরনের খাবার নিষিদ্ধ মাছ বিক্রয় করছে এক ধরনের অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে রোববার সাভারে তেতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া ও সাভার পৌর এলাকার উলাইলে ডিপজট মার্কেটে অভিযান চালায় সাভার উপজেলা মৎস্য অফিস।

এ সময় ফুলবাড়িয়া পাইকারি বাজার থেকে ১০০ কেজি জাটকা ইলিশ মাছ ও উলাইল বাজার থেকে ৫২ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জেলিযুক্ত চিংড়ি মাছ বিনষ্ট করে দেয়া হয় এবং জাটকা মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা শবনম মুশতারী জানান, এ অভিযানে সাভার থানা পুলিশের একটি টিম এবং উপজেলা মৎস্য অফিসের কর্মীগণ অংশ নেয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে এবং ইহা একটি চলমান প্রক্রিয়া।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন