হোম > সারা দেশ > ঢাকা

ভোট দিতে বাড়ি ফিরছেন মানুষ, বাস কাউন্টারে উপচে পড়া ভিড়

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় ফিরছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর, সোনারগাঁয়ের কাচঁপুর বাসস্ট্যান্ডের বাস কাউন্টার গুলোতেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মদনপুর, কাচঁপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন রুটের বাসে যাত্রীর চাপ ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নাগরিকরা ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরছেন বলে জানান।

সজিব নামের এক কুমিল্লাগামী বাস যাত্রী বলেন, ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। এ কারণেই সময় ও কষ্ট উপেক্ষা করে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবো।

কুলসুম নামের এক মহিলা যাত্রী বলেন, নোয়াখালী গ্রামের বাড়িতে যাচ্ছি ভোট দিতে। কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই। এই বছর ভোট সুষ্ঠু হলে এবং পরিবেশ ভালো থাকলে ভোট কেন্দ্রে যাবো পছন্দের প্রার্থীকে ভোট দিতে।

কয়েকজন গাড়ি চালক জানান, সামনে নির্বাচন বলে যাত্রীদের চাপ বেশি। ঈদের ছুটিতে যাত্রীদের যেমন চাপ এখন তেমনই চাপ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুর রহমান আমার দেশ-কে জানান, নির্বাচনকে কেন্দ্র করে এবং অনেক দিন ছুটি পাওয়ায় ঘরমুখো মানুষের চাপ বেশি। আমি এক সপ্তাহের জন্য দায়িত্ব নিয়েছি। আমাদের পুলিশ সদস্যরা নির্বাচনি দায়িত্বে থাকায় মহাসড়কে কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী