হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গায় বাল্কহেডে লঞ্চের ধাক্কা, সাঁতরে প্রাণ বাঁচালেন সুকানীসহ ৫ কর্মচারী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী বোগাদাদীয়া- ১৩ নামের লঞ্চের ধাক্কায় জান্নাতি নামের একটি বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডে থাকা সুকানীসহ ৫ জন থাকলেও তারা সাঁতরে নিরাপদে আসতে সক্ষম হয়। সংবাদ পেয়ে পাগলা নৌ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চটিকে আটক করে। রোববার সকাল দশটার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায়।

নদীতে ডুবে যাওয়া জান্নাতি বাল্ক হেডের মালিক আলী আহম্মেদ জানান, চাঁদপুর দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকায় আসার পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ বাল্কহেড কে ধাক্কা দেয়। এতে সুকানীসহ পাঁচ কর্মচারী সাঁতরে নদীর তীরে উঠে আসলেও বাল্কহেডটি পানিতে ডুবে যায়।

পাগলা নৌ পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হসেন জানান, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাল্কহেড ডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর