হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তি, বাড়তি ভাড়ার অভিযোগ

নজমুল হুদা শাহীন, সাভার

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা সড়কে ঈদযাত্রার মানুষের ভোগান্তি বেশ লক্ষণীয়। সকাল থেকে শিল্প এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টারে দেখা গেছে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের অতিরিক্ত চাপের পাশাপাশি সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। ফলে যানজট সঙ্গী করে ঘরে ফিরছে মানুষ। আর এই সুযোগে অনেক পরিবহনকর্মী ও মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা গেছে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার, হেমায়েতপুর,আমিন বাজার, গেন্ডা, উলাইল, নবীনগর, বাইপাইল, শ্রীপুর ও জিরানীবাজার বাস স্ট্যান্ডসহ প্রতিটি বাসস্ট্যান্ডে উপচে পড়া ভিড়। যাত্রীদের চাপ সামাল দিতে গিয়েও দেখা যায় বাসের আসন সংকট।

সাভার বাসস্ট্যান্ডে থেকে রংপুর যাওয়ার জন্য অপেক্ষায় থাকা যাত্রী গার্মেন্টস কর্মী পারভীন আক্তার পারু বলেন, বাসস্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাসেই আসন পাচ্ছি না। দুই-একটি বাসে আসন পেলেও তারা ভাড়া চাচ্ছে দ্বিগুণ। তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও এখনো বাসে উঠতে পারিনি। যেখানে ভাড়া ৬৫০ টাকা, সেখানে চাচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা। এত টাকা দিয়ে বাসে উঠব কীভাবে? সাথে থাকা ব্যাগ ব্যাগেজ ট্রাংক দেখে বাসের কেউই নিতে রাজী হচ্ছেন না।

যশোরগামী যাত্রী সেন্টু মিয়ার বলেন, ভীষণ যাত্রী চাপ। তবুও আসন নেই। ৪০০ টাকার ভাড়া চাচ্ছে ৮০০ টাকা। এখন চিন্তায় আছি বাড়ি যাব কীভাবে। প্রশাসনের কাছে অভিযোগ করে লাভ নেই, কারণ অনেক যাত্রীই ইচ্ছা করেই বেশি ভাড়া দিয়ে বাসে উঠছেন। আমরা খেটে-খাওয়া মানুষ, বিপদে আছি।

এ বিষয়ে জানতে চাইলে পরিবহনের চালক পারভেজ আলম বলেন, আমরা যাত্রী পেলেই নিচ্ছি। আসন যদি শেষ হয়ে যায়, তাহলে তো আর যাত্রী তুলতে পারি না। অতিরিক্ত ভাড়া নিচ্ছি না, যাত্রীদের কাছে ঈদের বোনাস চাইছি—অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছে না। জোর করে কিছু করছি না। এভাবেই সকল সড়ক মহাসড়কে চলাচলরত দূরপাল্লার বাসগুলো বেশি বেশি ভাড়া নিচ্ছে।

বরিশালগামী সাকুরা পরিবহনের সুপারভাইজার সুব্রত কুমার বলেন, অতিরিক্ত ভাড়ার অভিযোগ সত্য নয়। আমরা নির্ধারিত ভাড়াই নিচ্ছি। তবে আসন সংকট আছে, যাত্রী বেশি। আগে আসলে আসন পাওয়া যাচ্ছে, পরে এসে তো আর পাবেন না। এর দায় আমাদের না। তবে ঈদে কুরবানিতে ভাড়া সব সময় দ্বিগুণ হয়ে থাকে। ঈদ উপলক্ষ্যে আমাদের পথ খরচ ও অনেক বেশি।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, বুধবার থেকে সাভারে ঈদযাত্রা শুরু হয়েছে। যাত্রীর চাপ বেশি, তাই হয়তো আসন সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়ার বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিরসনে আমরা ভোর থেকে কাজ করছি। অতিরিক্ত লোকবল নিয়োজিত রয়েছে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন