হোম > সারা দেশ > ঢাকা

চাঁদপুরে ন্যানো বিজ্ঞানীসহ তিন কৃতী সন্তানকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, চাঁদপুর

ছবি: আমার দেশ

চাঁদপুরে ন্যানো বিজ্ঞানী ড. জামাল উদ্দিনসহ তিন কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার মেনাপুর বাজারে পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

পীর বাদশা মিয়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা সবাই ডক্টরেট ডিগ্রিধারী।

জেলার হাজীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম মেনাপুরে বেড়ে ওঠা বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানো প্রযুক্তি গবেষক ড. জামাল উদ্দিন। তিনি ওই কেন্দ্রের পরিচালক। যুক্তরাষ্টের বিখ্যাত ন্যানো বিজ্ঞানী।

সম্মাননা প্রাপ্ত অন্য দুই ডক্টরেটধারী ব্যক্তি হচ্ছেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. পিয়ার আহম্মেদ এবং ড. জামাল উদ্দিনের সহোদর ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম জসিম উদ্দিন ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ড. জামাল উদ্দিন বলেন, ‘আমি এই গ্রামে বেড়ে উঠেছি। আমি চাই, আমার এই প্রিয় গ্রামের মানুষের জন্য কিছু করতে। তাই প্রতি বছর দেশে আসি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। যাতে করে এদেশের প্রতিটি শিক্ষার্থী নিজেকে একজন যোগ্য ব্যক্তিতে পরিণত করতে পারে। এ ছাড়া নিজ জন্মস্থান মেনাপুরে একটি কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।’

দেলোয়ার হোসেন দুলু মিজির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভাসিটির জার্মানী ভাষার শিক্ষক ড.আবুল কালাম আজাদ চৌধুরী, পীর বাদশা মিয়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মো. ইকবাল হাসান, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর